নলতা ইউনিয়নে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে ক্লাইম্ব প্রকল্পের আওতায় “অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নে চেয়ারম্যান মো: আজিজুর রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রোজেক্ট অফিসার মো: মোশারেফ আলী সোহেল। কর্মশালায় মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মাসুদ রানা।
মুক্ত আলোচনায় অংশ নেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: আজিজুর রহমান ।প্যানেল চেয়ারম্যান হাবিবুল্লাহ ও ফাতেমা বেগম , ইউপি সদস্য শামিম হোসেন , আব্দুল গফুর, আম্বিয়া বেগম, মমতাজ বেগম, শিক্ষক মো: মনিরুল ইসলাম, ইমাম মাওলানা মো: হাবিবুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আশিষ সরকার, সমাজ সেবক আবু হাসান, এনজিও প্রতিনিধি মো: আবুল কালাম, ইউডিসি উদ্যোক্তা শিমুল দাস প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, শক্তিশালী নাগরিক সমাজই পারে ওয়াশখাতে টেকসই পরিবর্তন আনতে। শক্তিশালী অংশীদারত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে ক্লাইম্ব প্রকল্প নাগরিক সমাজ সংগঠনগুলোকে পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায়, যাতে মানুষের পানি ও স্যানিটেশনের অধিকার প্রতিষ্ঠা এবং ওয়াশখাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, সুইডেন সরকারের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশের বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু-সহনশীল, জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ওয়াশ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

