রূপসায় চুরির উদ্দেশ্যে গৃহে প্রবেশ,গৃহ কর্তাকে আঘাতের চেষ্টা ; এলাকাবাসীর গণধোলাইয়ে চোর হাসপাতালে
রূপসা প্রতিনিধি :
রূপসায় চুরির উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ,গৃহ কর্তাকে আঘাতের চেষ্টা অতপর এলাকাবাসীর গণধোলাইয়ের পর চোর হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজার হোসেনপুর গ্রামের ঢালি বাড়িতে।ঘটনাসূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের সাবেক ইউপি মেম্বর মরহুম আঃ রাজ্জাক ঢালীর বাড়ীতে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২ টার সময় তার একমাত্র পুত্র গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট মর্তুজা রায়হান পালের বাজারের তার নিজস্ব চেম্বার বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ঢুকছিলেন।মোটরসাইকেল চালিয়ে উঠানে পৌঁছালে তাদের নিজস্ব দ্বোতলা ভবন থেকে একখানা ইট তাকে আঘাতের চেষ্টায় ছোঁড়া হয়,ভাগ্যক্রমে ইটটি তার শরীরে না লেগে কাছাকাছি এসে পড়ে।তখন রায়হান কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়।তখন তার চোখে পড়ে তাদের দ্বোতলা বিল্ডিংয়ে একটি মই লাগিয়ে জনৈক ব্যক্তি গৃহে অনধিকার প্রবেশ ও চুরির উদ্দেশ্য হাসিল করার জন্য দোতলায় অবস্থানরত।রায়হান তৎক্ষনাৎ চোর চোর বলে চিৎকার করলে চোর তখন দ্বোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।সেই মুহূর্তে আশপাশের লোকজন ছুটে আসলে সে তাদের ঘটনাটি খুলে বলে।পরবর্তীতে এলাকাবাসী সমবেত হয়ে চোরকে চারিদিকে খুঁজতে থাকে।প্রায় ঘন্টাধিক পর গ্রামের শেখ বাড়ির বাগানে চোরের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসি বাগান ঘিরে ফেলে।এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী চোরকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আটককৃত চোরের নাম তকদির শিকদার,পিতা: হাবিবুর রহমান শিকদার,নব পল্লী সন্তনু মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে।সকালে বিষয়টি রূপসা থানার অফিসার ইন চার্জকে অবহিত করা হয়।আমাদের গ্রামে স্থানীয় বাসিন্দার সংখ্যা বেশি, এলাকায় সহসা চুরি হয়না।রাতে চোরের ঘটনায় এলাকাবাসী সকলে মিলে চোরকে ধরেছে।আর যেন এই এলাকায় কোন চোরের আবির্ভাব না হয় এবং এলাকাবাসীর শান্তি নষ্ট না করতে পারে সেদিক বিবেচনা করে এলাকাবাসী সবসময় সমষ্টিগতভাবে একমত ও একতাবদ্ধ আছি।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

