কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত
কয়রা প্রতিনিধিঃ
“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায়
কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়। । এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সেটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডলের পরিচালনায় ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান,উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য চাষী ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, রোকনুজ্জামান, নিরঞ্জন মন্ডল প্রমুখ। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

