পাইকগাছায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আসর নামাজের পর পাইকগাছা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস), পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব আবু মুসা সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, আলাউদ্দিন রাজা, অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, পৌর যুবদলের আহ্বায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, হুরায়রা বাদশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, আবু হানিফ মিলন, রুবেল হোসেন ও এরশাদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন পাইকগাছা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. আশরাফুল ইসলাম।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্য দোয়া করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

