খুলনায় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র অভিযান
নিজস্ব প্রতিনিধি:
খুলনায় ঈদে যাত্রী সাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় ও পরিচালক স্যারের পরামর্শে এবং সহকারী পরিচালক স্যারের তত্ত্বাবধানে আজ ১লা এপ্রিল (মঙ্গলবার) ঈদে ঘর মুখে যাত্রীদের নিরাপদ যাত্রার নিশ্চিতকরণের লক্ষ্য এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ফুলতলা উপজেলা ও খুলনায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বাসস্ট্যান্ডের ভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রয়েল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময়ে কাউন্টারে ভাড়ার চার্ট না থাকার অপরাধে রয়েল পরিবহনের একটি সাবকাউন্টার এবং ফাল্গুনী পরিবহনের কাউন্টারকে ২,০০০/- করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ আদালত ১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিসবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। সাথে উপস্থিত ছিলেন বিআরটিএর প্রতিনিধি ও ফুলতলা থানা পুলিশ সদস্যরা। পরবর্তীতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করা হয়। সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার এ সময় পরিদর্শন করা হয়। আজকের অভিযানে সর্বমোট তিনটি মামলা এবং ২৪ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

