মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-
সিলেটের কানাইঘাট এবং
জকিগঞ্জে উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুজন কর্মকর্তা যোগদান করেছেন। আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাঁরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক কার্যালয়, সিলেটে যোগদান করেন।
নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ করেছেন শাকিল মোহাম্মদ এবঙ
জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ করেছেন মো: নাঈম সরকার।
যোগদানের পর মান্যবর জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন নবনিযুক্ত এই দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসক তাঁদের কর্মক্ষেত্রের এই নতুন অধ্যায়ে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভূমি ব্যবস্থাপনা ও জনসেবা আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260