মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬

শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তালায় আন্তঃধর্মীয় নারী সমাবেশ অনুষ্ঠিত

26 October, 2026 9:47:32

তালা প্রতিনিধি:
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট নির্মিত ধর্মীয় সম্প্রীতির ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় একই স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা রোধ, মানব পাচার প্রতিরোধ, মব সন্ত্রাস এবং সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহের ওপর নির্মিত একটি সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জেল হোসেন, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টরের প্রতিনিধি ড. নাজমুন নাহার, হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় প্রধান রাজু জবেদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও মো. ইদ্রিস আলী।
এছাড়া রিইব বাংলাদেশ, মহিলা ডেভেলপমেন্ট সোসাইটি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কুমিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, গ্রাম পুলিশ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির তিন শতাধিক উপকারভোগী নারী সমাবেশে অংশনেন। অনুষ্ঠান শেষে অগ্রগতি সংস্থার সৌজন্যে ৪০০টি গাছের চারা ও শাক-সবজির চারা বিতরণ করা হয় এবং ১৮৮ জন ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

###

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support