রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রূপসা প্রতিনিধি:
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। ৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ২টি বুথ কক্ষে ২৬৭ জন ভোটারের মধ্যে ২৬৩ টি ভোট প্রয়োগ হয়েছে।
প্রার্থীরা যে সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন-
সভাপতি- পদে ২ জন। মোঃ আরাফাত হোসেন (আনারস) পেয়েছে- ২০৯ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (চেয়ার) পেয়েছে- ৫৩ ভোট।
সহ-সভাপতি পদে- ৩ জন প্রার্থী।
মোঃ সোহেল রানা (ফুটবল) পেয়েছে- ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুচ্ছাদাত (দোয়ায় কলম) পেয়েছে- ১২৯ ভোট।সাধারণ সম্পাদক পদে- ২ জন।
মোঃ নাজমুল হোসাইন (কাপ-পিরিচ) পেয়েছে- ২১৯ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল শেখ (হরিন) পেয়েছে- ৪৩ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে- ৪ জন। মোঃ নাছিম মীর (মোরগ) পেয়েছে- ১৫০ ভোট।তার নিকট তম প্রতিদ্বন্দ্বি আব্দুল জব্বার (আম) পেয়েছে- ১১৩ ভোট। মোঃ ডালিম খান (ঘোড়া) পেয়েছে- ১১০ ভোট। রাজু আহম্মেদ (ব্যাট বল) পেয়েছে- ১০৭ ভোট। কোষাধ্যক্ষ পদে- ২ জন।
খায়রুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছে- ১৪৪ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম (গরুর গাড়ি) পেয়েছে- ১১৭ ভোট।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-
সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার রায়। প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম গাজী। ক্রীড়া ও কল্যাণ সম্পাদক মোঃ রেজাউল শেখ। তাছাড়া কার্যানির্বাহী সদস্য পদে ২ জন, মোঃ মামুন ব্যাপারী ও মোঃ হালিম শেখ।
ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন- খুলনা জেলা বিএনপি’র যুগ্ম -আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, আলহাজ্ব মহিউদ্দিন শেখ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান পিয়াস, শ্রমিক দল নেতা লাভলু শেখ, আলী আকবর রাজু, যুবদল নেতা মোঃ নাজমুল হাসান। এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ উপহার দিতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ এবং তার সহযোগী কমিশনার প্রধান শিক্ষক মো. হায়দার আলী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান। পিজাইডিং এর দায়িত্ব ছিলেন- মোঃ লুৎফর রহমান, কবির হোসেন ও নাঈম হাসান। ভোট গ্ৰহন শেষে সকল প্রার্থীকে উপস্থিত রেখে নিরপেক্ষ ভোট গণনা কাজ শেষ করা হয়েছে।
উক্ত ভোট গ্ৰহনকালে বিশৃঙ্খলা ছাড়া শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ে দায়িত্ব পালন করেছেন- রূপসা থানার এস আই নাজমুল হুদা সহ একদল চৌকস পুলিশ সদস্য।
সর্বশেষ
Developed by bd it support