বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা : গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন 

28 October, 2026 8:37:21

 

রূপসা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রূপসা প্রেসক্লাবের  ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোল্লা দুরুল হুদা’র  সাথে চায়ের আড্ডায় নির্বাচনী আলাপ অনুষ্ঠিত। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চায়ের আড্ডায়  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তর পর্বে ঘাটভোগ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, সম্প্রদায়িক সম্প্রীতি, সরকারি সুযোগ-সুবিধা বণ্টনসহ স্থানীয় বিভিন্ন সমস্যাসহ নানা অসংগতির কথা উঠে আসে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক। এ সময় বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোল্লা দুরুল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ইউনিয়নের কৃষি ব্যবস্থার উন্নয়ন, সংস্কার, পানি ব্যবস্থাপনার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিকদের সকল অধিকার সহজে পাওয়ার ব্যবস্থা করব।

সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণ করা কার্ড ও সুবিধা নিয়েও প্রশ্ন করা হয়। ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহ স্বচ্ছতার সাথে ও ন্যায্যতার ভিত্তিতে করা হবে। বন্টনে দল মত নির্বিশেষে যিনি পাওয়ার উপযুক্ত তিনিই পাবেন।

তিনি আরো বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে  এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কৃষিপণ্য বিপণনের জন্য পরিবহন ব্যবস্থার সমস্যা সমাধান, সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মাদক মুক্ত সমাজ গঠন ভূমিকা রাখব-ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, খান মিজানুর রহমান, আখতার খান, হামিদুল হক, আবু হারুন অর রশিদ, আল মাহমুদ প্রিন্স, গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, তুরানসহ বিভিন্ন প্রিন্টা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support