রূপসা ঘাট পরিদর্শনে বিআইডব্লিউটিএ -এর চেয়ারম্যান

রূপসা প্রতিনিধি:
বাংলাদেশের সর্বোচ্চ যাত্রী পারাপার হওয়া রূপসা ঘাটে ধ্বংসযজ্ঞ ও ক্ষয়িত গ্যাংওয়ে ও পল্টুন সংস্করণ করতে পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ ‘র চেয়ারম্যান। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিআইডাব্লিউটিসি -এর চেয়ারম্যান এম আব্দুল বারী ড্যানি পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর পরিচালক প্রশাসন রবিউল আলম,পরিচালক বাণিজ্য এসএম আশিকুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক খান জুলফিকার আলী জুলু,সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা- বাগেরহাট বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, মোঃ আরিফুর রহমান, আনিসুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, শ্রমিক দলের আহবায়ক মোঃ ইউনুস গাজী, সদস্য সচিব মোঃ লাভলু শেখ, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, বাস মালিক সমিতির নেতা রাকিব উদ্দিন রশিদ, যুবদল নেতা মাসুদ মীর, শ্রমিক নেতা রাজু শেখ প্রমুখ।
সর্বশেষ
Developed by bd it support