শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

রূপসা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

5 November, 2024 2:19:41

 

রূপসা প্রতিনিধি :

খুলনা জেলার ঐতিহ্যবাহী রূপসা কলেজে দীর্ঘদিন পর অভিভাবক সমাবেশ সোমবার (৫নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোল্লা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের দাতা সদস্য মোঃ মহিউদ্দিন শেখ।

কলেজের সহকারী অধ্যাপক ও টিয়ার সদস্য উদ্ভব চন্দ্র পালের পরিচালনায় এসময় বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, অর্থনীতি বিভাগের প্রধান অমূল্য কুমার শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান নাসির উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান নাসরিন সুলতানা লিমা, মনোবিজ্ঞান বিভাগের প্রধান অনুদীপা রায়,বাংলা বিভাগের প্রধান মো.শিহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, আব্দুল হালিম মোল্লা, গীতা বর্মন, নুসরাত জাহান লিলি, খাইরুল বাশার, ইভা রানী রায়, হুমায়ুন কবির, শেখ রেজাউল করিম ইমদাদুল হক, অভিভাবক সদস্য কানিজ ফাতেমা, লুৎফর রহমান,আনোয়ার হোসেন, জমিদাতা আব্দুর রশিদ প্রমূখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support