রূপসা প্রতিনিধি :
রূপসায় খুলনা জেলা বিএনপি'র সাবেক সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। প্রচার প্রচারণার অংশ হিসেবে গতকাল (১৩ নভেম্বর) বাদ আসর বাগমারা ব্যাংকের মোড় হতে বাস স্ট্যান্ড, বাগমারা বাজার ও বাগমারা গ্রামের পোস্ট অফিস সড়কসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। রূপসা- বাগেরহাট বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন শেখের সঙ্গে এ সময় উপস্থিত
ছিলেন মহিউদ্দিন তানসেন, আফজাল হোসেন, আব্দুস সালাম, আব্দুল হক, মোঃ আশরাফ, হারুন শেখ, হাসেন আলী মীর, ইনসান শেখ, আব্দুল হাই, মারুফ হোসেন, মোঃ ফারুক, বাহার, মোঃ বখতিয়ার, মোঃ খলিল, মোঃ জাহিদ, আসাদ শেখ, মোঃ শরিফুল ইসলাম শরীফ, রফিকুল ইসলাম, সুজা, মোঃ বাবু, মোঃ শহিদুল, রাজু হোসেন, হানিফ শেখ, মনিরুল ইসলাম, বাবুল শেখসহবিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260