শনিবার ১৪ নভেম্বর, ২০২৬

রূপসায় প্রবীণদের মাঝে চলাচলের লাঠি বিতরণ

13 November, 2026 9:18:03

 

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় প্রবীণ মানুষের মাঝে চলাচলের লাঠি বিতরণ অনুষ্ঠান গতকাল ১৩ নভেম্বর পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। ইনসাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন খুলনার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ঢাকা জজকোর্টের আইনজীবী এ্যাডঃ কামরুল হাসান পলাশ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহিনুর রহমান সেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, যাত্রা শিল্পী পরিষদের খুলনা জেলা সহসভাপতি নৃপেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিবাবক সদস্য মোঃ আলামিন লস্কর। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মল্লিকের সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজ সেবক আনোয়ার হোসেন পাইক, নাজমুল হাসান বাপ্পি, সংগঠনের সহ-সভাপতি আলী হায়দার আসলাম, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান হেলাল, প্রচার সম্পাদক মো নাজমুল হাসান প্রমুখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support