রূপসা প্রতিনিধি :
রূপসায় ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনায় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার্থীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান ৯ই এপ্রিল বিকাল ৪টায় থানা অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সভাপতি নাছরুল্লাহ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাতুল ইসলাম এর-সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলার সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। বিশেষ বক্তার বক্তৃতা করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীফলতলা ইউনিয়ন শাখার সভাপতি
মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার। অনুষ্ঠানে পরীক্ষাথীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সহ-সভাপতি মো: আব্দুর রহমান লাল চান,
সাংগঠনিক সম্পাদক রূপসা থানা মোঃ আব্দুল কাদের, প্রশিক্ষণ সম্পাদক রূপসা থানা এইচএম রবিউল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক রুপসা থানা মোহাম্মদ ফাইজুল সরদার, দপ্তর সম্পাদক রূপসা থানা মোহাম্মদ মাহিন শেখ, কার্যনির্বাহী সদস্য রূপসা থানা মোঃ সাকিব রিদুল, তন্ময় মাহফুজ সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260