নিজস্ব প্রতিবেদকঃ রূপসার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের উত্তর পাড়া এলাকাবাসী নিজেদের প্রয়োজনে নিজেরাই স্বেচ্ছাশ্রম ও চাঁদা তুলে চলাচলের রাস্তা সংস্কার করলেন। সরকারি বরাদ্দ না পাওয়ায় প্রায় ১০০ ফুট মাটি,বালি ভরাট করে রাস্তা সংস্কার করা হয়েছে। এ কাজ করতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, নির্বাচন আসলে মেম্বার প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থী এবং সংসদ নির্বাচনে আমাদের কাছে আসে ভোটের জন্য, ভোট দেয়ার পড়ে খোঁজ খবর থাকেনা তাদের।
তাই আমরা নিজেদের টাকায় মাটি বালি দিয়ে রাস্তায় মেরামত করছি । এতে এলাকার শিশু থেকে বয়স্করা সবাই সহায়তা করেছেন। মাটি ভরাটের কাজ করতে প্রায় তিনদিন সময় লেগেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260