রূপসায় পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন ইউএনও

রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নৈহাটি পশ্চিমপাড়া গ্রামের সলেমান শেখের বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
গত ১২ নভেম্বর সন্ধ্যার পর বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যমে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।মমর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ১৩ নভেম্বর সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, ৩ নং নৈহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আছাবুর মোড়ল, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন, সংরক্ষিত আসনের মেম্বার রেশমা আক্তার, আসমা বেগম সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সলেমান শেখের পরিবার বর্তমানে চরম উৎকণ্ঠা ও সহায়সম্বলহীন অবস্থায় রয়েছে।
সর্বশেষ
Developed by bd it support