রবিবার ১ নভেম্বর, ২০২৬

রূপসায় উপজেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

31 October, 2026 7:43:46

 

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় উপজেলা কৃষক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত। নৈহাটী ইউনিয়নের জাবুসা এলাকায় ৩১ অক্টোবর শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা দিদারুল ইসলাম, জাহিদুর ইসলাম রবি,উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, নৈহাটী ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা কৃষকদল নেতা আজিজুল শেখ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান মিন্টু,জামিল সরদার,হাফেজ হাছিবুর রহমান,বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম,
নৈহাটী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম সরদার, টিএসবি কৃষকদলের আহবায়ক খান ওলিয়ার রহমান, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বিধান পোদ্দার, শ্রীফলতলা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ইয়ামিন শেখ, যুগ্ম আহবায়ক সোহাগ শেখ,কৃষক দল নেতা গোবিন্দ মন্ডল, নুর এ আলম, মজনু শেখ, সভায় উপস্থিত ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, আহবায়ক, সদস্য সচিবসহ ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন এক পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কৃষি খাতে সরকারের সকল সুযোগ সুবিধা যথাসময়ে কৃষকদের হাতে পৌঁছায় কৃষকরা যেন কখনো সার সংকটে না ভোগেন। এ বিষয়ে প্রায় সকলেই গুরুত্ব আরোপ করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support