রূপসা প্রতিনিধি :
রূপসায় ব্যবসায়ীকে আটক রেখে নগদ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় বিভিন্ন কথার জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের নিহালপুর এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাস করে বিথি খাতুন ও মামুন সেখ। পাশাপাশি ঘর হওয়ায় তারা দুজন ফকিরহাট বাজার থেকে সিংগার শোরুম থেকে কিস্তির মাধ্যমে দুটি টেলিভিশন বাড়ি আনে।
ফকিরহাট এলাকার ফার্নিচার ব্যবসায়ী পূর্ব পরিচিত থাকায় তাকে জামিনদার রাখে তারা।
মামুন একজন অসুস্থ রোগী। তার ছোট একটা মুরগির ফার্ম রয়েছে এবং বিথি খাতুন একটি মাছ কোম্পানিতে চাকরি করে। কোন মতে সংসার চলে তাদের।
বিভিন্ন সমস্যা থাকার কারণে গত দুই মাস তারা শোরুমে টাকা দিতে পারে নাই।
গত ১৯নভেম্বর (মঙ্গলবার) বিকালে
জামিনদার লিটন তাদের বাড়িতে আসে।
আসার পর বিথীদের ঘরে গিয়ে বসে লিটন সেখানে বিথির দুই ভাই ও নানী উপস্থিত ছিলেন।
কিছু সময় পর নিহালপুর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ ও ইসলাম ফকির তাদের ঘরে প্রবেশ করে, বসে থাকা লিটনকে ধরে এনে অসামাজিক কাজ করার অভিযোগে মারপিট করে স্থানীয়দের সামনে।
তার মোটরসাইকেল আটকে রাখে ও তার বিচার করা হবে বলে হুমকি দেয়। তার মুক্তি পেতে হলে তাদের ১লাখ টাকা দাবি করে।
পরবর্তীতে অন্যের নিকট থেকে ধার করে চল্লিশ হাজার টাকা দিয়ে তাকে সন্ধ্যায় মুক্ত করে তার লোকজন।
অথচ ঐ সময় তাদের সাথে মামুনের স্ত্রী ঘরে প্রবেশ করে দেখে বিথী ও লিটন আলাদা জায়গায় আছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতারা
আশ্রয়নের বাসিন্দারা ঘটনাটি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন।