রূপসায় পল্লী চিকিৎসকদের সাথে সিএসএস কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
রূপসায় পল্লী চিকিৎসকদের সাথে সিএসএস কর্তৃপক্ষের সাথে এক বিনিময়সভা ১১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২:৩০ মিনিটে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো: মহাসিন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের প্রকল্প পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ। সভায় বক্তৃতা করেন পল্লী চিকিৎসক মো: মোস্তাফিজুর রহমান,নান্টু গোপাল দে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির রিজনাল ম্যানেজার কামাল হোসেন। আরও বক্তৃতা করেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের কো-অর্ডিনেটর সেলিম সেখ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জোনাল ম্যানেজার সালেক উদ্দিন, এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো: আমির হোসাইন সিদ্দিক, মো: কবীরুজ্জামান,রতন পাল,মো: আলমগীর হোসেন, তরুণ কান্তি পাল,মো: রমজান সেখ,দীপু কুমার,মো: আবু দাউদ,বোরহান উদ্দিন, অলি উল্লাহ, মো: পলাশ শতাব্দী,আ: জব্বার রতন, মো: আসলাম হোসেন, রাজিবুল ইসলাম বাবুল,মো: রাকিব,ম: ইমরান,মো: মহব্বত, অতুল পাল,হামিদা খাতুন,চন্দন ভট্টাচার্য্য,শামিম চৌধুরী, তুহিন,পারভেজ হাওলাদার,আরিফুর রহমান,গোলাম রব্বানী,নাজমুল ইসলাম,সাজেদুল ইসলাম প্রমূখ।
সর্বশেষ
Developed by bd it support