বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে ইলাইপুরের বিলকিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা

12 November, 2026 1:41:34

 

নিজস্ব প্রতিবেদক:

রূপসায় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম  মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভেজাল মধু ব্যবসায়ী বিলকিস বেগমকে জরিমানা করেন।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে মাকামের মোড় বিলকিস বেগমের নিজ বাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের বোতল আনুমানিক ৯ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের বিষয়ে আসামি বিলকিস অপরাধ স্বীকার করায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এলাকাবাসী জানায় বিলকিস বেগম দীর্ঘদিন যাবত এভাবে ভেজাল মধু বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযানে উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support