যশোরের ঝিকরগাছায় ১৯২ ইয়াতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ১৯২ ইয়াতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ‘শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’ এই শিক্ষা উপকরণ বিতরণ করে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির কাফালতভুক্ত ১৯২ জন ইয়াতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সমাজের সুবিধাবঞ্চিত ইয়াতিম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইয়াতিম শিশুদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয়রা সংস্থাটির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, সুবিধাবঞ্চিত ইয়াতিম শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের ইয়াতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সর্বশেষ
Developed by bd it support