শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে এনজিও ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ
22 August, 2026 9:32:53

জিয়ানগর(পিরোজপুর)উপজেলা প্রতিনিধি:
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে জিয়ানগরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ডাক দিয়ে যায় ইন্দুরকানি শাখা কার্যালয় শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ুন কবির জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন খান হাফেজ মোঃ সানাউল্লাহ। আলোচনা শেষে কর্মসূচির আওতায় সংস্থাটির ৮০ জন সদস্যের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
‘ডাক দিয়ে যাই’ এনজিওর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support