নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা আঞ্চলিক কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় খুলনা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে জাতীয় পতাকা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও তাৎপর্য তুলে ধরা হয়।
পরবর্তী সময়ে আঞ্চলিক পরিচালক জনাব বিষ্ণুপদ ভৌমিক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্য, তাৎপর্য এবং দেশের মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260