বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

কয়রায় জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত

20 October, 2024 5:23:56

সোহেল রানা।। স্টাফ রিপোর্টার:
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে  কাছারী বাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে রবিবার  ২০ অক্টোবর বিকাল ৩ টায়  এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার নুর কামালের সভাপতিত্বে ও মাওলানা সুজাউদ্দীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও খুলনা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ওলিউল্যাহ, অধ্যাপক নুরুজ্জামান, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী জিএম মোনায়েম, বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম,জিএম এনামুল কবির,ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল, উত্তর বেদকাশি যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support