শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

পাইকগাছা কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

6 September, 2026 3:18:02

 

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে খুলনার পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১২৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেধা, সততা ও দেশপ্রেমে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা ৫ সেপ্টেম্বর শনিবার বিকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করার মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ ওয়েসকুরুনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. নুরুজ্জামান মল্লিক, পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক এবং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত মেধা ও জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support