রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় দুর্গাপূজায় বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

17 October, 2026 9:51:27

বিশেষ প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পাইকগাছা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিশেষ সতর্কতামূলক অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নাছিরপুর গ্রামের মৃত আনছার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালু (৪৪), একই গ্রামের মৃত সোহবান সানার ছেলে এরশাদ সানা (২৮), নগরশ্রীরামপুর গ্রামের মনিরুল সরদারের ছেলে আলীমুল ইসলাম (২৩), শ্যামনগর গ্রামের বিল্লাল গাজীর ছেলে ফেরদৌস গাজী (২২), সামাদ গাজীর ছেলে হাসান গাজী (২৬), শাহিনুর গাজীর ছেলে রাকিব (২৩) ও মজিবর শেখের ছেলে শাহিন শেখ (২৮)। এছাড়া পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (গোপালপুর) শহিদুল গাজীর ছেলে আশিকুর রহমান সুমন (২৬) এবং ৫ নম্বর ওয়ার্ডের (সরল) বাবুল সানার ছেলে রাকিব (২০)। বিষয়টি নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে সামারি ট্রায়াল এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালতের আদেশ অনুযায়ী তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support