বিশেষ প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত থানা সংলগ্ন কপোতাক্ষ মার্কেটের নিচতলায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকাসহ চয়ন ঘোষ (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক চয়ন ঘোষ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্য ঘোষের ছেলে। চায়ের দোকান পরিচালনার আড়ালে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল হোসেনের দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান চালায়। চায়ের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল জানান, এ ঘটনায় জব্দকৃত আলামতের তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260