সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রথিতযশা সাংবাদিক মুস্তফিজ শফি'র সম্পাদিত দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশরূপান্তর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জ সময় পএিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।
গত ১৫ নভেম্বর দৈনিক দেশরূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি কর্তৃক স্বাক্ষরিত প্যাডে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়।
এছাড়াও সেলিম আহমেদ তালুকদার বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সমস্যা,উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যামকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছর জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় কর্মরত ছিলেন। নিউজ ভিত্তিক টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
দেশরূপান্তরে জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি আমার উপর যে দ্বায়িত্ব অর্পন করেছেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও পরামর্শ কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ সফি, মফস্বল সম্পাদক নেছার আহমেদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান মিজানুর রহমান,এইচআর বিভাগসহ সংশ্লিষ্ঠ সবাইকে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260