দেশ ব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে রূপসায় নৈহাটি ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

রূপসা প্রতিনিধি:
গোপালগঞ্জ সহ দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নি সংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপসার নৈহাটি ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা ২২ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলটি রূপসার ব্যাংক চত্বর থেকে শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক ও রূপসা- তেরখাদা – দিঘলিয়ায় এমপি’র প্রতিনিধি খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা আব্দুর রশিদ শেখ,খুলনা জেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক এনামুল হক সজল, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহা,রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালাম , মোল্লা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান,সিনিয়র যুগ্ম- আহবায়ক বিকাশ কুমার মিত্র। নৈহাটি ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক, সার্চ কমিটির ১ নং সদস্য মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির ২ নং সদস্য মোঃ দিদারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইউনুচ গাজী, সদস্য সচিব লাভলু শেখ, যুগ্ম- আহ্বায়ক মোঃ আব্দুল বারিক শেখ,আবু সাঈদ গাজী, উপজেলা মহিলা দলের যুগ্ম- আহ্বায়ক নাদিরা সুলতানা শিখা,
উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু,খুলনা জেলার সাবেক ছাত্রদল নেতা মোঃ আজিজুর রহমান, মাইনুল হাসান, বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম রবি,
খুলনা জেলা যুবদলের সাবেক সদস্য মুক্তাদির বিল্লাহ, এস এম মেহেদী হাসান, বিএনপি নেতা মোঃ বাবুল শেখ, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইবাদুল শেখ, দেলোয়ার হোসেন, মোল্লা কামরুল ইসলাম, রাজু দাস, মোঃ মাসুম সরদার,আরএমপি মনিরুজ্জামান, রাশেদুজ্জামান রাকিব, মোঃ রানা শেখ, মোঃ বাশার মল্লিক,বাবুল খা প্রমুখ। এরপর উপজেলা ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রূপসা ব্যাংকের মোড়, রূপসা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর, সদস্য সচিব খান ইসমাইল হোসেন, পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসরাইল বাবু, জেলা ছাত্রদলের যুগ- আহবায়ক মাহমুদুল হাসান, উত্তর রূপসা ছাত্রদলের আহবায়ক হৃদয় আহমেদ, পূর্ব রূপসা ছাত্রদলের সিনিয়র যুগ্ন -আহবায়ক স, ম শফিকুর রহমান, পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বেলফুলিয়া কলেজের ছাত্রদল সভাপতি আবদুল্লাহ জমাদ্দার, রূপসা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদ মোল্লা, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক আফনান পিয়াস, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম সিয়াম প্রমুখ।
সর্বশেষ
Developed by bd it support