শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

দলের কেউ কোন অপকর্মের সাথে সংশ্লিষ্ট থাকার সত্যতা মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

8 August, 2024 2:42:55

বঙ্গ ডেস্ক:

দলের কেউ কোনো অপকর্ম সাথে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যারা ধংসাত্বক কর্মকান্ডে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির নেতাকর্মীদের এ ব্যাপারে সর্তক ও সাবধান থাকতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্য এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিকাশ মিত্র, ৪নং টিএসবি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিন্টু, থানা বিএনপির সদস্য খন্দকার শরিফুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোড়ল, ইউপি সদস্য ও থানা বিএনপির সদস্য আসাবুর রহমান মোড়ল, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা জমাদ্দার, শেখ জহিরুল হক শারাদ, হালিম খান, খন্দকার ইমরান, মাসুদ খান, বাদশা সরদার, করিম শেখ, রিপন, মোয়াজ্জেম বাবু, মঞ্জু শিকারী, মনি শংকর, সিহাব সরদার, লিঠু, কামরুল, মুশফিকুর রহমান, মাসুদ শেখ, মামুন শেখ, আনসার মোড়ল, বাবুল, জাহাঙ্গীর, শওকত, ফরহাদ, ছাত্রদল নেতা আবু সাইদ, নাইম, রসুল, আলামিন চুকদার, সাঈদ মীর প্রমুখ।

এছাড়া ইউনিয়নটিতে জনগণের স্বার্থে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support