তালা প্রতিনিধি:
বেসরকারি সংস্থা দলিত, মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে এবং সংস্থার আন্ডার- প্রিভিলেজড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউসিডিপি) এর বাস্তবায়নে যশোরের মনিরামপুর উপজেলার দরিদ্র, মেধাবী ও দলিত জনগোষ্ঠীর ২০জন শিক্ষার্থীকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার বোর্ড ফি প্রদান করা হয়েছে। দলিত শিক্ষা কর্মসুচীর আওতায় বুধবার (২৫ নভেম্বর) সকালে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বোর্ড ফি এবং শিক্ষা উপকরণ বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদানসহ শিক্ষা উপকরণ তুলেদেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ হোসেন ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. আলমগীর হোসেন। এসময় অন্যান্যেল মধ্যে দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার অঞ্জনা দাসসহ উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260