তালা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ৯জন শিক্ষার্থীর মাঝে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা দলিত, মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে এবং সংস্থার লেটারেসি প্রজেক্ট ফর মার্জিনালাইজ কমিউনিটি প্রকল্প’র আওতায় এই অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার’র কার্যলয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াসিউজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। এসময় প্রকল্প সমন্বয়কারী নেপাল দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260