শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চমালা বাংলাদেশের সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

9 December, 2024 10:33:28

নিজস্ব প্রতিবেদক :

“পঞ্চমালা, বাংলাদেশ ” এর এবারের কার্যক্রমের অংশ হিসেবে ৮৬ নং আর্য‍্য দওপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় এ একটি সচেতনতামূলক আলোচনাসভা আয়োজন করা হয়।উক্ত আয়োজনে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।তাদের পারস্পারিক সহযোগিতা এবং উৎসাহে আনন্দঘন সময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই আয়েজন। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহন,মতবিনিময়,কুইজ এর সুযোগ করে দেয়া হয়।এতে করে তাদের সমসাময়িক বিষয়ে যেমন আলোচনা করার সুযোগ হয়েছে তেমনি সুষ্ঠ সমাজ ও এর গুরুত্ব সম্পর্কে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। যা তাদের মন এবং মননকে আরো বিকশিত করবে।সামাজিক মূল্যবোধের বিষয়টি তারা বুঝতে পারবে। আলোচিত বিষয়ের মধ্যে ছিলো, সাম্প্রদায়িক সম্প্রীতিও বন্ধন,কিশোর গ্যাং এর ভয়াবহতা ও বাঙালি সমাজ ও বাল্যবিবাহ।প্রতিটি বিষয়ে সূক্ষভাবে আলোচনা করে সংগঠনের সদস্যগন। অবশেষে সকলের জন্য উপহারের ব্যবস্থাও করা হয় পঞ্চমালা,বাংলাদেশ এর পক্ষ থেকে।এভাবে একটি সুন্দর ও সাবলীল অনুষ্ঠান এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি চমৎকার দিন উপহার দেয় পঞ্চমালা,বাংলাদেশ। শিক্ষার্থীরাও এমন একটি আয়োজনে সন্তুষ্ট । শিক্ষকরা এই আয়োজনের ইতিবাচক মন্তব্য করেন । তারা মনে করেন,সুন্দর করে সাজিয়ে তুলতে পঞ্চমালার সংগঠনের এই সচেতনতামূলক আলোচনাসভা গুলো অতি গুরুত্বপূর্ণ এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন এর কার্যক্রম অব্যাহত থাকবে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support