তেরখাদায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা উজ্জল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. উজ্জল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কুশলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উজ্জল শেখ কুশলা এলাকার আব্দুল ওদুদ শেখের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য। পাশাপাশি ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন বলে জানা গেছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উজ্জল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
সর্বশেষ
Developed by bd it support