বুধবার ১৮ নভেম্বর, ২০২৬
তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন
17 November, 2026 8:42:02

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় উপজেলায় ৮৫টি স্কীমের অনুকূলে ৬৫ লক্ষ ২৯ হাজার টাকা সুদমুক্ত ঋন বিতরন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর) এই ঋন বিতরন করা হয়। এউপলক্ষ্যে এক অনুষ্ঠান উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঋন বিতরন করেন। সমাজকর্মী তৌফিক ইমরান’র পরিচালনায় অনুষ্ঠানে সমাজ সেবা অফিসের অসিত রায়, ইমদাদুল হক, আমিনুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ টি স্কীমের অনুকূলে সুদ মুক্ত ২০ লক্ষ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগ ও ৪০টি গ্রাম প্রকল্পে ৪৫ লক্ষ টাকা পুনঃ বিনিয়োগসহ সকল প্রকল্প গ্রামে সাইনবোর্ড প্রদান করা হয়।
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support