বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

26 November, 2026 9:42:24

তালা প্রতিনিধি:
তালা উপজেলার পানি কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উত্তরণ আই ডি আরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,পানি কমিটি নেতা মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, আশরাফুন নাহার, গাজী শহিদুল্লাহ, রাশেদ সানা, আব্দুল আলিম, আশরাফুল গোলদার, মোস্তাফিজুর রহমান রেন্টু, শ্যামলী বিশ্বাস, আসমা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, উত্তরণের মো. আলামিন ও গোলাম হোসেন প্রমুখ। এসময় প্রকৌশলী মোঃ আজমাইন, আদিল নাকিব, মো. ওয়াহিদুর রহমান খান ও মুরছালিন ইবনে মাহাবুব কপোতাক্ষ নদসহ বিভিন্ন নদীর বর্তমান চিত্র এবং করনীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন।
সভায় বক্তারা- বিভিন্ন এলাকার নদ-নদী ভরাট, খনন, টিআরএম বাস্তবায়নসহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন এবং তা নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support