তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরের মধ্যে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রকাশ্যে ধূমপানের দায়ে অপর একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার বারুইহাটির সরদার আবিয়ার রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি হচ্ছিল। তাঁকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালত ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দোকানের সামনে প্রকাশ্যে ধূমপান করায় একই উপজেলার জেয়ালা গ্রামের জুয়েল রানাকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, দোকানিকে এসব বিষয়ে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক না মানায় তাকে জরিমানাসহ তাঁর দোকান সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260