রবিবার ২৯ নভেম্বর, ২০২৬

‎তালায় ফেমিনিষ্ট কর্মপরিকল্পনা কর্মশালা সম্পন্ন

28 November, 2026 2:45:36

‎তালা প্রতিনিধি:
‎নারী ও শিশু অধিকার সুরক্ষা ও নির্যাতন রোধ ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরার তালায় ২দিন ব্যাপি ফেমিনিষ্ট অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, দলিত
‎ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর আরডব্লিউভিএল বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎কর্মশালায় সভাপতিত্ব করেন, ডিইএফ’র নির্বাহী কমিটির সভাপতি ঝরনা দাস। স্বাগত বক্তব্য রাখেন, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর নির্বাহী পরিচালক দিপালী দাশ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি দেবকী রানী রায়।
‎কর্মশালা সঞ্চালনা করেন, এমজেএফ’র কনসালটেন্ট সুভাগ্য মঙ্গল চাকমা ও ডেপুটি ম্যানেজার (অ্যাডভোকেসি এন্ড নেটওয়াকিং) শারমীন অক্তার। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর আরডব্লিউভিএল বাংলাদেশ প্রকল্প ম্যানেজার ফারজানা কবির। এসময় স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সিবিও ও ক্লাব প্রতিনিধি, দলিত নারী প্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধি এবং প্রকল্পের কর্মীবৃন্দ অংশগ্রহন করেন। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর তালার সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে কর্মশালাটি উদ্বোধন হয় এবং ২৬ নভেম্বর সম্পন্ন হয়। এছাড়া, তালা উপজেলার ৬টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে সংস্থা সূত্রে জানা গেছে।
‎উক্ত কর্মশালায় দলিত নারী ও কিশোরীদের সমস্যাসমূহ এবং কোন ধরনের ইস্যু নিয়ে অ্যাভোকেসি করা যায় তা চিহ্নিত করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support