তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে জরিমানা

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর (১৫) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে বাল্য বিবাহ নিরোধ আইনে শিশু কন্যার পিতাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার জানান,
সোমবার (২ নভেম্বর) দুপুরে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে ওই শিশুর বাল্যবিবাহ এবং ভুরিভোজের আয়োজন করা হয়।
খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মো. জামির গাজীর ছেলে মো. এনামুল গাজীর সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। রিইব-এর হোপ প্রকল্পের সিএসও সদস্যরা প্রশাসনকে এ তথ্য দিলে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা সেখানে দ্রুত অভিযান চালান।
এসময় খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মী, পুলিশ এবং সিএসও সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা এবং বাল্য বিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। একইসাথে বর ও কনে পক্ষের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়া এবং এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা করার মুচলেকা নেওয়া হয়।
এই অভিযানের সার্বিক সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অপ্রাপ্তবয়সী এক ছেলের পিতার অভিযোগে ভিত্তিতে বাল্য বিবাহের শিকার হতে যাওয়া ১ যুবক (২০) এবং মেয়ে শিশু (১৪) এর বিয়েতে নিষেধাজ্ঞা আরোপ সহ তাদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
সর্বশেষ
Developed by bd it support