তালা প্রতিনিধি:
নারীর অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরার তালায় নারী নেতৃত্বের উন্নয়ন মডিউল প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নব দিগন্ত নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ও এজেন্স ফ্রান্সিজ দ্যা ডেভেলপমেন্ট’র (এএফডি) অর্থায়নে শনিবার (৭ নভেম্বর) সকালে সংস্থার তালা উপজেলার শাহাপুর কার্যলয়ে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বাস্তবায়নে এবং সুবিচার-২ প্রকল্পের অধিন অনুষ্ঠিত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন, নব দিগন্ত নারী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোসাঃ রেখা। সংস্থার উপদেষ্টা শেখ বায়েজীদ হোসেন’র পরিচালনায় বক্তব্য রাখেন, তালার সিনিয়র সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, যুগের যাত্রী সংস্থার নির্বাহী পরিচালক এমদাদুল হক, দলিত আন্দোলনের নেতা দিলিপ দাস, সুন্দরবন ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সদস্য নাজমুন নাহার, সুবিচার-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস সুপ্তি ও হিরা খাতুন প্রমুখ।
প্রশিক্ষনে গ্রামীন নারীদের অর্থনৈতিক সাবলম্বী করার লক্ষ্যে হস্তশিল্প প্রশিক্ষন, পন্য উৎপাদন ও বাজারজাতকরণ, বাল্য বিবাহসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নেতৃত্ব প্রদানে সক্ষমতা ও মানবাধিকার প্রতিষ্ঠার উপর আলোচনা হয়। এসময় এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260