শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

‎তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

10 September, 2026 12:31:27

 

তালা প্রতিনিধি :
বেসরাকরি উন্নয়ন সংস্থা দলিত মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে, সাতক্ষীরার তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা- ২৬ অনুষ্ঠিত হয়েছে। দলিত এর ইউসিডিপি প্রকল্পের আওতায়, দাতা সংস্থা টিসিসিবি- আয়ারল্যান্ড এর সহযোগীতায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বাবলুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান।
এসময় অন্যান্যের মধ্যে দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও বিপ্লব দাসসহ অংশগ্রহণকারী তালা ও পাইকগাছা উপজেলার ১১ টি দলিত শিক্ষা কেন্দ্রের ৩০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দের মাঝে উপহার বিতরন করা হয়। এসময় কেন্দ্র ব্যবস্থাপনা, মাদক-অনলাইন জুয়া-বাল্য বিবাহের প্রতিরোধ এবং শিক্ষার মান বৃদ্ধির উপর আলোচনা হয়।

###

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support