রবিবার ৮ নভেম্বর, ২০২৬

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

8 November, 2026 12:11:33

তালা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাজিরা খাতুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম, তালা থানার ওসি আব্দুল আলীম, পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, প্রণব ঘোষ বাবলু, জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সটেক্টর ইমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার ও সাবেক ছাত্রদল নেতা মারুফ উল ইসলাম। এসময় সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা বিএনপি ও জামায়াত ইসলাম এদিন বিকালে পৃথক কর্মসূচী পালন করে।

###

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support