শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

‎তালায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় ৪জনের দণ্ডাদেশ

10 September, 2026 11:21:52

তালা প্রতিনিধি:
তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে এই আদেশ দেন।
‎জানাযায়, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে
‎শাহাপুর-খানপুর বিলে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র ভ্রাম্যমান আদালত অভিযান  চালায়। ঘটনাস্থলে বালু উত্তোলনের দায়ে মো. কবিরুল ইসলাম, আ. ছবুর, আসাদুল ইসলাম ও  শফিকুল ইসলাম নামের ৪ ব্যক্তিকে আটক করে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করেন। আর জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন। একই সাথে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।
‎অপরদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার মহান্দী এলাকায় আরও একটি অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support