রবিবার ২৯ নভেম্বর, ২০২৬

‎তালায় সহিংসতা বিলোপ দিবসে নির্যাতিত নারীদের আর্থিক সহায়তা প্রদান

28 November, 2026 10:13:11

বি.এম. জুলফিকার রায়হান, ‎তালা প্রতিনিধি :
‎

নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় আলোচনা সভা ও নির্যাতনের শিকার নারীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
‎দাতা সংস্থা Both ENDS-এর অর্থায়নে এবং উত্তরণ কর্তৃক বাস্তবায়িত “Strengthening Women’s Collective Power for Collective Feminist Advocacy” প্রকল্পের আওতায় শনিবার (২৮ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নির্যাতনের শিকার নারী, ইয়ুথ ওমেনস নেটওয়ার্কের সদস্য, সরকারি প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাশ। প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুদ্দীন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা, অধ্যাপক রেজাউল করিম, রূপালীর পরিচালক মো. শফিকুল ইসলাম এবং সাংবাদিক জাহিদুর রহমান ও জুলফিকার রায়হান।
‎বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ব্যক্তিগত সমস্যা নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও স্থানীয় সরকারকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
‎প্রধান অতিথি- ১৯৬০ সালে ডোমিনিকান রিপাবলিকে মিরাবাল বোনদের হত্যার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাঁদের আত্মত্যাগের স্মরণেই জাতিসংঘ ২৫ নভেম্বরকে এ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
‎সভায় ১০ জন নির্যাতিত নারী নিজেদের অবস্থা তুলে ধরে সুবিচার দাবি করেন। পরে তাঁদের মামলা পরিচালনার জন্য উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্প থেকে জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support