শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

10 October, 2026 8:19:39

‎
‎তালা প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
‎
‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
‎
‎এ সময় সমাজসেবা কার্যালয়ের তৌফিক ইমরান, অসিত রায়, ইমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support