তালা প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নেত্রী সরস্বতী দাস।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়নের সিটিজেন কমিটির সভাপতি জি এম শহিদুল্লাহ গাজী এবং ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
আলোচনা সভায় বক্তব্য দেন টুম্পা বিশ্বাস, সাবিত্রী দাস, সরস্বতী দাস, জি এম শহিদুল্লাহ গাজী ও অচিন্ত্য সাহা।
বক্তারা বলেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260