জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

জিয়ানগর(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ রেডক্রিসেন্ট এর উদ্দোগে ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর রোজ মঙ্গল বার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া প্রদর্শন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও পিরোজপুর জেলা বিএনপির সেক্রেটারী এস.এম সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসক, বালিপাড়া ইউনিয়ন পরিষদ, আলমগীর হোসেন উপ-পরিচালক, সিপিপি, খুলনা জেলা, শাহীন হাওলাদার, চেয়ারম্যান, পত্তাশী ইউনিয়ন পরিষদ, মাসুদ করিম তালুকদার ইমন, চেয়ারম্যান, ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ। তৌহিদুর রহমান রাতুল, সভাপতি, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষ কুমারশীল প্রধান শিক্ষক কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। যুগল বিশ্বাস ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পিরোজপুর কার্যালয়।
ঘূর্নিঝর মাঠ মহড়ায় এলাকার প্রত্যন্ত অঞ্চলে বন্যা ও ঘূর্ণিঝরের আগাম শতর্কবার্তা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেষার মানুষের করনীয় বিষয় সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। এছাড়া দুর্যোগকালে ও দুর্যোগ পরবর্তি সময়ে করনীয় বিষয় মহড়া প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়।
সর্বশেষ
Developed by bd it support