শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

চিলমারীতে ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত

4 September, 2026 5:14:57

 

কুড়িগ্রামের চিলমারীতে ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়।শুক্রবার (৪ই সেপ্টেম্বর) বেল ১১টায় উপজেলার ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিপ্লবের সভাপতিত্বে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসা সহায়তা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাদশা মিয়া, গীতা পাঠ করেন সদস্যা বান্দাস রাণী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সদস্য আঃ হালিম, সদস্য ইন্জিনিয়ার ফজলুল হকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সকলেই সংগঠনের সামাজিক ও উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে কাজ করতে বলেন। পরে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট এবং ফলজ ও ঔষুধি গাছ দেয়া এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গতকাল ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সকল সদস্যরা সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support