জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
জিয়ানগর উপজেলার গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ছবি হালদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ নুরুল আমিন শিকদার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়ানগর মোঃ মনিরুজ্জামান খান সভাপতি গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ আলতাফ হোসাইন ইমাম ও খতিব প্রাচীনতম তিন গম্বুজ শিকদার বাড়ি জামে মসজিদ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর জীবনের শিক্ষা অনুসরণ করে কোমলমতি শিক্ষার্থীদের সত্যবাদী, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260