তালা প্রতিনিধি:
তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে শহীদ কামেল মডেল হাইস্কুলে ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থ বছরের ১০ম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান। নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সহকারী অধ্যাপক এস.এম. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ সাইদুর রহমান এবং পরিচালক পদে সহকারী অধ্যাপক আহসান হাবিব ও মো. মঞ্জুর রহমান। তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সভা সঞ্চালনা করেন কমিটির কোষাধ্যক্ষ স্বপন মিত্র। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় পরিদর্শক রামেন্দু বাছাড়, কালব এর জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া, তালা কালব অফিসের উপজেলা ব্যবস্থাপক মো. রেজোয়ান হোসেন, প্রোগ্রাম অফিসার সুবর্ণা দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, আকবর হোসেনসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260